অকর্মার ঢেঁকি C/ C++(Real life Use of C/C++)

কি করব C বা C++ শিখে ?? কালো একটা কনসোল আসে সেখানে দুই একটা লাইন প্রিন্ট হয় ইনপুট নেয় আউটপুট দেয় শেষ । বিরক্তিকর সি আর সি প্লাস প্লাস । কি আছে এটায় ??? না আছে রঙের বাহার না আছে কিছু ।বিরক্তি বিরক্তি ।এই করতে করতেই অনেক ফ্রেশারের জীবন যখন অতিষ্ট হয়ে যায় তখন আসে দৈব বাণী। " না শিশু এই ল্যাঙ্গগুয়েজগুলো এতটাও বেকার না ..."।
তো কি এমন কাজ করে এই ল্যাঙ্গগুয়েজগুলো ??
আসুন একটু জানার চেষ্টা করি ...

C/ C++ Middle Level Language হওয়ায় এগুলো দিয়ে High level development কিংবা Low level Development দুইটোই করা যায় ।মানে আমি বোঝাতে চেয়েছি  এই দুটো যেমন মেসিন ল্যাঙ্গগুয়েজের মত কাজ করতে পারে তেমনি নামীদামি পাইথনের মতও কাজ করতে পারে ।
মানে সহজ বাংলা কথায় তারা একটা রাজ্যের রাজাও আবার প্রজাও, শাসনও করবে আবার ত্রাণও নিবে ।
উদাহরন চাই তো থামেন দিচ্ছি :
ইনাদের দ্বারা তৈরী করা যায় একাধিক অপারেটিং সিস্টেম ।হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ।অপারেটিং সিস্টেম যেটার উপর ভর করে আপনার সাধের কম্পিউটারটা চলে আর কি ।যেমন Unix-Kernel, Microsoft Windows utilities and operating system applications এবং এন্ড্রোয়েডের অপারেটিং সিস্টেমের একটা বিশাল পার্ট কাজ করে এদের দ্বারা লেখা প্রোগ্রামের উপর ভর করেই ।
কি ভয় লাগলো থামেন ভাই রাস্তা আরো বাকি আছে ।
ইনারা নতুন নতুন ল্যাঙ্গগুয়েজের জন্মের অন্যতম কারন হয়েও দাড়ায় ।যেমন C#,D, Java, Limbo, JavaScript, Perl, UNIX’s C Shell, PHP and Python, and Verilog এসব ল্যাঙ্গগুয়েজ ইনাদের ভেরিয়েবল ক্যাপাসিটি ইউজ করে থাকে।
সরাসরি সিস্টেম API কে এক্সেস করতে পারায় আপনার পিসির যেসব এমব্যাডেড সিস্টেম যেমন বিভিন্ন ড্রাইভার এপ্লিকেশন (Quickset,wiMax) এসব বানাতেও ব্যাবহার হয় C/C++
  Hello Gamers এখন আপনাদের জন্য এই ল্যাঙ্গগুয়েজ দুইটার গুরুত্ব তুলে ধরি ।আপনি গেম খেলতে ভালোবাসেন সাথে বানাতেও চান গেম ।তবে আপনাকে অবশ্যই জানতে হবে এই দুটো ল্যাঙ্গগুয়েজ ।আপনি হয়ত বলবেন GUI নাই কেমনে কি ??
আছে মিয়া আছে ।
C দিয়েই অনেক 2D game বানানো সম্ভব ।যেমন দাবা
3D Game development করতে চাইলে C++ কাজে আসবে দারুন ভাবে ।
এই দুটো ল্যাঙ্গগুয়েজ খুবই ফাস্ট হওয়ায় গেমগুলও হয় স্মুথ আর আনন্দ দায়ক ।মাল্টিপ্লেয়ার  আর নেটও্যার্কিং এর মত সুবিধাও দেয় এই ল্যাঙ্গগুয়েজ গুলো
সবচেয়ে বড় কথা এই ল্যাঙ্গগুয়েজগুলো যথেষ্ট ফাস্ট আর ওয়েল অপটিমাইজড ফলে ছোট ছোট সাইজের ভালো পারফ্ররমেন্স পাওয়া যায় এই ল্যাঙ্গগুয়েজগুলোর এপ্লিকেশন থেকে
এই হলো C / C++ এর কামকাজ
আসলেই কি তাহলে C /C++ বিরক্তিকর ??
কোন কি কাজেই লাগে না এগুলো ??
কি ভাবছেন ??

মন্তব্যসমূহ