ওয়েব ডেভলপমেন্টের পথচলা - ওয়েব সাইট কিভাবে কাজ করে?
ওয়েব সাইট বা ওয়েব এপ কি?
ওয়েব
সাইট হলো একগুচ্ছ ওয়েব পেজের সমন্বয়ে তৈরী একটি ডিজিটাল তথ্য সম্ভার।যার মধ্যে আপনি
সম্পর্কযুক্ত একাধিক তথ্য পেতে পারেন। ওয়েবপেজ তাহলে কি? ওয়েব পেজ হলো একটি নিদ্রিষ্ট্র
তথ্যের ডিজিটাল রিপ্রেজেন্টেশন যা মূলত HTML দ্বারা তৈরী।
আসুন
আমরা এর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি।
ওয়েব সাইট বা ওয়েব এপ কিভাবে কাজ করে?
ওয়েব
সাইট কিভাবে কাজ করে তা জানার পূর্বে আপনাকে কয়টি বিষয় সম্পর্কে জানতে হবে।
ক। ক্লায়েন্ট
খ। ওয়েবসাইট
গ। ডোমেইন
ঘ। সার্ভার
আপনি
আপনার কম্পিউটার থেকে একটা ওয়েব সাইট ব্রাউজ করতে ব্রাউজার গিয়ে লিখলেন https://google.com ফলাফল হিসেবে দেখা গেলো কি? ব্রাউজার
আপনাকে একটা তথ্য এনে আপনার সামনে উপস্থাপন করল। এখানে যে ভদ্রলোক ব্রাউজার কে আদেশ
দিচ্ছেন কোন তথ্য তার লাগবে তাকেই আমরা বলছি ক্লায়েন্ট। এর পরে আসে ওয়েব সাইট যার সম্পর্কে
আমরা পূর্বেই আলোচনা করেছি। পরবর্তী স্তরে আসে সার্ভার। সার্ভার হলো একটা ইন্টারনেট
সংযুক্ত করা কম্পিউটার যে আপনার আদেশ বা রিকুয়েস্ট মোতাবেক তার স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ
করা আছে এমন ফাইল/তথ্য আপনার সামনে উপস্থাপন করে। ডোমেইন হলো একটি ইউনিক নাম যার মাধ্যমে
আপনি ক্লায়েন্ট হিসেবে আপনার কম্পিউটার থেকে সার্ভার কম্পিউটারের কাছে পাঠান।
ওয়েব
সাইট এর কাজের প্রক্রিয়া



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন