চলুন সফটওয়্যার বানানোর যাত্রায় নামি - পর্ব ০৩
সিস্টেম ডিজাইনিং এর এই অংশে আমরা ওয়্যারফ্রেমিং
বা মক স্কেচিং শিখব। একটি সফটওয়্যার দেখতে কেমন হবে তার খসড়া ডিজাইনকেই মকস্কেচিং চলে
। এখানে বলা থাকে সিস্টেমের ইউজার ইন্টারফেস দেখতে কেমন হবে। এখানে ইউজার ইন্টারফেসের
কোন অংশে ক্লিক করলে কেমন কাজ হবে। এটি খাতায় ছবি একে করলেও হবে তবে প্রফেশনাল ভাবে
সাধারণত ফিগমা বা এডোবি এক্সডি ব্যবহার করা হয়।
এর জন্যে আমরা আরেকটি টুলস ব্যবহার করব।
ফিগমা / Figma একটি ওপেন সোর্স সফটওয়্যার
যা দিয়ে সহজেই ইউজার ইন্টারফেজ ডিজাইন করা যায়। এটি ডিজাইনিং জগতে বেস্ট একটি টুলস
যা শেখা নিতান্তই জরুরি।
ফিগমা ফ্রি ভার্সনে আপনি পেয়ে যাবেন ৩ টি
ফিগমা ও তিনটি ফিগজ্যাম প্রোজেক্ট করার সুবিধা। আনলিমিটেড পার্সোনাল ফাইল রাখার সুযোগ।
আপনি ফিগমা ডাউনলোড করতে পারবেন Figma Downloads | Web Design App for
Desktops & Mobile থেকে।
ফিগমার শেখার জন্যে বেস্ট টিউটোরিয়াল সিরিজ
পেয়ে যাবেন ইউটিউবেই Figma
Bangla Tutorial 2022 - Introduction To Figma (Part-01) (youtube.com) লিংকে
আমি নিজে যদিও ফিগমায় এক্কেবারেই নোবিশ তাও
একটা মকস্কেচ তো করতে হবে । তাই আমার করা মকস্কেচটার লিংক শেয়ার করছিঃ
https://shorturl.at/aEJQ1
এ ছাড়াও এই ধরণের কাজ করতে Adobe XD খুব ভালো কাজে লাগে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন