চলুন সফটওয়্যার বানানোর যাত্রায় নামি - পর্ব ০২
আসলে এই ধাপে কি হয় তা জেনে নেই তারপর এই
টুলস গুলো ব্যবহার শুরু করব।
এই ধাপে এই সফটওয়্যারটি বিভিন্ন কম্পোনেন্ট
ও মডিউলে ভাগ করা হয় , ডাটা ফ্লো ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম ইত্যাদি
তৈরি, ইউজার ইন্টারফেসের মকস্কেচ বা খসড়া তৈরি করা হয়, কোন কোন টেকনোলজি ব্যবহৃত হবে
তাদের সম্পর্কে একটা ছোট আলোচনা হয়। এই সকল বিষয়ের উপর ভিত্তি করে একটি টেকনিক্যাল
রিপোর্ট তৈরী করা হয়। যা মূলত এই ধাপের ফলাফল।
প্রথমেই আসি বিভিন্ন কম্পোনেন্ট ও মডিউলে
ভাগ অংশেঃ
প্রথমেই ভেবে নিতে হবে একটি To-do
application এ কি কি অংশ থাকতে পারে,
ক। এখানে একটা অংশে একটা বাটন থাকবে যেটায়
ক্লিক করলে একটা ফর্ম আসবে যেখানে টাস্কের নাম, বিবরণ এবং তারিখ দিয়ে সেভ করলে নতুন
টাস্ক তৈরী হবে। এই অংশকে নাম দেই Task_Creation মডিউল।
খ। ডেটাবেজে থাকা সকল টাস্ক সমূহকে একসাথে
একটা পেজে এনে দেখাবে। এই অংশের নাম দেই Task_View মডিউল
গ। অপ্রয়োজনীয় টাস্ক গুলো সরানোর জন্যে ডিলিট
করার সুযোগ রাখতে Delete_Task মডিউল নামে একটি অংশ রাখতেই পারি।
ঘ। সার্চ করার জন্য একটি অংশ তৈরি হবে যার
নাম Search_Task মডিউল
ঙ। সর্টিং করার জন্য একটি অংশ তৈরি হবে যার
নাম Sort_Task মডিউল
এখন আসে মডিউল গুলোর ক্লাস ডায়াগ্রাম তৈরির
কাজ,
প্রথমেই জেনে নিতে হবে ক্লাস ডায়াগ্রাম কি?
ক্লাস ডায়াগ্রাম হলো একধরণের ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গগুয়েজ যার মাধ্যমে এই প্রজেক্টের
প্রতিটি ক্লাসের এট্রিবিউট ও তাদের রিলেশনসিপ সমূহের মধ্যে একটি দৃশ্যমান রূপ দেখানো
হয় যাতে ডেভলপাররা সহজে তা তৈরি করতে পারে। এর জন্যে আমরা ব্যবহার করব Draw.io সফটওয়্যারটি।
এটি একটি ওপেনসোর্স সফটওয়্যার যা দিয়ে সহজেই এ ধরণের কাজ বিনা খরচে করা যায় । আপনি
চাইলে মাইক্রোসফট ওয়ার্ডেও কাজটি সেপ নিয়ে নিয়ে করতে পারেন।
Draw.io সফটওয়্যারটি দুই ভার্সনে পাবেন, ওয়েব
এবং ডেক্সটপ
Draw.io লিংকঃ draw.io (drawio.com)
ডেক্সটপ লিংকঃ Release 22.1.16 · jgraph/drawio-desktop · GitHub
ক্লাশ ডায়াগ্রামের সম্পর্কে আমি ভাবছি আরেকটি
আলাদা ব্লগে লিখব তার আগে যদি কেউ বুঝে নিতে চান তবে আমি UML - Class
Diagram (tutorialspoint.com) লিংকে খুব সুন্দর
করে বুঝিয়ে বলা আছে ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে।
এর পরে আসে ডাটা ফ্লো ডায়াগ্রাম এবং E-R ডায়াগ্রাম। এই দুটোই মূলত ডাটাবেজ ডিজাইনের কাজে ব্যবহার করা হয়।
এই নিয়ে পরের আলোচনায় বিস্তারিত থাকবে
Draw.io এর টিউটোরিয়াল ঃ


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন